প্রাথমিক স্তরের আরবি শিক্ষার্থীদের আরবি পাঠে সাবলীলতা আনতে এবং শিশু ও কিশোরদের নৈতিক গুণাবলী গড়ে তুলতে রচিত একটি আকর্ষণীয় আরবি গল্পগ্রন্থ। বইটিতে সহযোগিতা, সত্যবাদিতা, পিতামাতার আনুগত্য, দান-সদকা, বিশ্বস্ততা প্রভৃতি গুরুত্বপূর্ণ নৈতিক বিষয় সহজ ভাষা ও হৃদয়স্পর্শী গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রতিটি গল্পের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় শব্দার্থ, নির্বাচিত তা’বির (বাক্যাংশ) ও অনুশীলনী, যা আরবি ভাষা শিক্ষাকে করে তুলবে আরও কার্যকরী ও আনন্দময়। আরবি ভাষায় ইবারত পাঠ দক্ষতা বৃদ্ধির পাশাপাশি চরিত্র গঠনে সহায়ক এই বইটি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য সমানভাবে উপযোগী।
| বইয়ের নাম | মাজমুআতু কিসাসিল আখলাক |
| লেখক | শায়েখ মহিউদ্দীন ফারুকী |
| প্রকাশনী | দারুল আরাবিয়্যাহ |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | 1st published |
| বিভাগ | আরবী ভাষা শিক্ষা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।