উসূলে ফিকহ ও মাকাসিদ আশ-শরীয়াহর পারস্পরিক সম্পর্ককে সমকালীন বাস্তবতার আলোকে নতুনভাবে পাঠ করার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস এই গ্রন্থ। প্রচলিত উসূলে ফিকহের ভিত্তিকে অস্বীকার না করে লেখক হুকুমের উদ্দেশ্য, হিকমত, মাসলাহাত ও বাস্তব প্রয়োগের প্রশ্নকে আরও বিস্তৃত পরিসরে এনেছেন। পাশাপাশি বর্তমান বিশ্বব্যবস্থায় তাজদীদের ভূমিকা, পরিবর্তিত বাস্তবতার সঙ্গে ফিকহের সম্পর্ক এবং মাকাসিদের আলোকে কোরআন পাঠের একটি সমন্বিত পদ্ধতিও এখানে আলোচিত হয়েছে। ওহী, কোরআনী বিশ্বদৃষ্টি, আন্তঃশাস্ত্রীয় গবেষণা ও জ্ঞানের পুনর্গঠনের প্রশ্নগুলোও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। ফলে গ্রন্থটি উসূলে ফিকহের পুনর্গঠনের পাশাপাশি সমকালীন ইসলামী জ্ঞানচর্চার পদ্ধতি ও ভবিষ্যৎ নিয়েও একটি বিস্তৃত চিন্তাকাঠামো হাজির করে। আমাদের বিশ্বাস, সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী পাঠকের জন্য বইটি গুরুত্বপূর্ণ চিন্তার খোরাক হয়ে উঠবে।
| বইয়ের নাম | মাকাসিদের আলোকে উসূলে ফিকহের পুনর্গঠন |
| লেখক | জাসের আওদা |
| প্রকাশনী | ইসলামী চিন্তা ও গবেষনা ইন্সটিটিউট |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 88 |
| সংস্করণ | প্রথম প্রকাশ |
| বিভাগ | Islamic Law, Fatwa & Fiqh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।