ঐতিহাসিক ক্রান্তিকালের উত্তাল পটভূমিতে রচিত উপন্যাস ‘মখমল দিন’ বাংলার মধ্যবিত্ত মানুষের এক মর্মস্পর্শী জীবনালেখ্য। ১৯৪৭ সনে বৃটিশ ঔপনিবেশিক শাসনের অবসানে দক্ষিণ এশিয় উপমহাদেশের সঙ্গে সঙ্গে অখন্ড বাংলাও বিভক্ত হয়। এ বিভাজনের ফলে হিন্দু-মুসলমান জনগোষ্টির জীবনে যে অভূতপূর্ব ঘাত-প্রতিঘাতের সৃষ্টি হয়, তার চাঞ্চল্যকর ও বেদনাসিক্ত চিত্র এই কাহিনীতে জীবন্ত হয়ে উঠেছে। দেশ বিভাগের সেই তুফান তাড়িতকালে দুই ধর্মের অনুসারী এক জোড়া তরুণ ও তরুণীর প্রণয় এবং তাদের নাটকীয় পরিণয় নিপুন শৈলীতে চিত্রিত হয়েছে। সংশ্লিষ্ট পরিবারগুলোর জীবনের ব্যথা-বেদনা এবং মমতা ও স্নেহের টানাপোড়েন মূর্ত হয়ে উঠেছে লেখক তাহ্মিনা বানু-এর সহজ সরল ভাষায় রচিত আকর্ষনীয় কাহিনীতে।
| বইয়ের নাম | মখমল দিন |
| লেখক | তাহমিনা বানু |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 118 |
| সংস্করণ | 2nd Edition |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।