জীবদ্দশায় তো বটেই, মৃত্যুর বহুদিন পরেও তাঁর পরিচয় ছিল কেবলমাত্র কবি হিসেবেই। বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবসঞ্চারী সেই মানুষটির নাম জীবনানন্দ দাশ। যার উপন্যাস ‘মাল্যবান’—এর রচনাকাল ১৯৪৮। অথচ গ্রন্থাকারে আবির্ভাব ১৯৭০ সালে। উপন্যাসের চিরচেনা ছকে আবদ্ধ নয়। আধুনিক এবং অসুখী দাম্পত্য জীবনের আদি—অন্তহীন এক অনন্য জীবনানন্দীয় আখ্যান।