মানব ইতিহাসের এক অস্বস্তিকর অধচ প্রায় বিস্তৃত অধ্যায় নিয়ে এটি একটি সমালোচনামুলক ঐতিহাসিক অভিজ্ঞতার অনুসন্ধান। উনিশ ও বিশ শতকে পশ্চিমা ঔপনিবেশিক শক্তিগুলো কীভাবে তথাকথিত সভ্যতা, বিজ্ঞান ও বিনোদনের নামে মানুষকে প্রদর্শনীর বস্তুতে পরিণত করেছিল, তার সাংস্কৃতিক, সামাজিক ও বৌদ্ধিক প্রেক্ষাপট এখানে বিশ্লেষণ করা হয়েছে।
রেনেসাঁ যুগের চেম্বারস অব মার্ভেলস, ক্যাবিনেটস অব কিউরিওসিটিজ ও মেনাজারি থেকে শুরু করে মানব চিড়িয়াখানা এবং আধুনিক হিউম্যান সাফারির বিকাশ-এই ধারাবাহিকতার মধ্য দিয়েই মানব। প্রদর্শনীর উত্থানকে ব্যাখ্যা করা হয়েছে। শিল্পবিপ্লব, নগরায়ণ, ঔপনিবেশিক দখলদারি এবং নৃবিজ্ঞানের প্রাথমিক ধ্যানধারণা কীভাবে আমরা' বনাম 'তারা' বিভাজনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিদ, তা এই বইয়ের একটি কেন্দ্রীয় আলোচ্য।
বাংলা ভাষায় মানব চিড়িয়াখানা নিয়ে এটি একটি বিস্তারিত কাজ, যা ঔপনিবেশিক মনস্তত্ত্ব, বর্ণবাদী সৌন্দর্যবোধ এবং তথাকধিত সভ্যতার ভঙামিকে উন্মোচন করে। চিড়িয়াখানা' এখানে শুধু খাঁচা নয়-বরং পশ্চিমা আধিপত্যের সেই অদৃশ্য বেষ্টনীর রূপক, যা আজও আমাদের মনোজগতে সক্রিয়।
| বইয়ের নাম | মানব চিড়িয়াখানা |
| লেখক | আপন দাস |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 144 |
| সংস্করণ | ১ম সংস্করণ |
| বিভাগ | সমাজ, সভ্যতা ও সংস্কৃতি |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।