লুৎফর রহমান প্রকৃতই মানবপ্রেমিক লেখক। তিনি চোখের সম্মুখে দেখতে চেয়েছিলেন শুদ্ধ সমাজ,শুদ্ধ মানুষ,সুখি পরিবার। মানুষের ভ-ামি তিনি সম্পূর্ণ অগ্রাহ্য করতে চেয়েছিলেন। লেবাসসর্বস্ব ধর্ম তিনি ঘৃণা করেছেন সর্বান্তকরণে। তার রচনাবলিতে পাওয়া যায় পরিচ্ছন্ন ধর্মবোধ,মানবিকতা,মানুষের রাজনীতি,সমসাময়িক অর্থনীতি,দৈনন্দিন কৃষিকর্ম,শরীরচর্চা,সুস্থ ও পরিমিত জৈবিক যৌনতা। এসব বিষয়ে লিখে তিনি আসলে একটি উন্নত,রুচিবোধসম্পন্ন জাতি তৈরি করতে চেয়েছিলেন। পরিমিতিবোধ,রুচিবোধ যে একজন সাধারণ মানুষকে উন্নত মানুষে পরিণত করতে পারে,এ কথা তিনি বলেছেন বারবার। ‘মানব জীবন’ গ্রন্থে তিনি যেসব বিষয় আলোকপাত করেছেনÑ মানব-চিত্তের তৃপ্তি,আল্লাহ,শয়তান,দৈনন্দিন জীবন,সংস্কার মানুষের অন্তরে,জীবনের মহত্ত্ব,স্বভাব গঠন,জীবন সাধনা,বিবেকের বাণী,মিথ্যাচার,পরিবার,প্রেম,সেবা,এবাদত ইত্যাদি।