"মানবিক ব্যাংকিং" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
ড. আতিউর রহমান আর্থিক অন্তর্ভুক্তিকরণ ও মানবিক ব্যাংকিং ধারণা প্রসারে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়ে সভা, সেমিনার করে দেশবাসীর কাছে এবং বিদেশে গিয়ে গ্রীন ব্যাংকিং ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের বহুমাত্রিক নানা ধারণা বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। তার দেশ-বিদেশে দেওয়া এসব ভাষণের একটি সম্মিলিত রূপ এই ‘মানবিক ব্যাংকিং' বইটি। ব্যাংক শুধু ধনীদের জন্য নয়, সকল মানুষের জন্য-এ মানবিক ধারণাটি বইটিতে চমৎকারভাবে ফুটে উঠেছে।