'Time And Tide Wait For None' অর্থাৎ 'সময় এবং নদীর শ্রোত কখনো কারো জন্য অপেক্ষা করে না।' এটি একটি প্রবাদ বাক্য হলেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সময় চরম নিষ্ঠুর বাস্তবতা। সময়কে উপেক্ষা করে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানবজাতি ইহকাল ও পরকাল কোথাও সফলতা লাভ করতে পারে না। বরং অবহেলায় কাটানো দিনগুলো এক একটি বৃহদাকার আযাব হয়ে সামনে উপস্থিত হবে। আল্লাহর কাছে আমাদের কায়মনো বাক্যে একনিষ্ঠ চিত্তে এটাই প্রার্থনা তিনি যেন মানবজাতিকে সময়ের অপচয় থেকে রক্ষা করেন। এই মহান উদ্দেশ্য নিয়ে সামনে চলার পাথেয় ও সময়ের উপকরণ হিসেবে 'মানবজীবনে সময়ানুবর্তিতা: প্রেক্ষিত কুরআন ও সুন্নাহ' গ্রন্থটি রচিত হয়েছে। মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ এই গ্রন্থটিতে সময়ের উপকরণ এবং সময়ের তাৎপর্য নিয়ে জ্ঞানগর্ভ আলোচনার পাশাপাশি কুরআন ও সুন্নাহে সময়ের পরিচর্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে।