‘মনকুঠুরি’ বইটির পাতায় পাতায় পাঠক আস্বাদন করবেন চমকপ্রদ সব ছোটো গল্প। সেইসব গল্পের কোনোটি তাকে নিয়ে যাবে আমাদের মুক্তিযুদ্ধের দিনগুলিতে, ফিরিয়ে আনবে যুদ্ধের রেখে যাওয়া চিহ্নের কাছে। কোনো গল্প পাঠককে অনুসন্ধানী করে তুলবে ঘটনার অন্তরালের ঘটনা জানার জন্য, কোনো গল্প পাঠককে ভাবাবে বাস্তব-পরাবাস্তব জগত নিয়ে, ইলিউশান নিয়ে। কোনো গল্পের গভীরে মগ্ন পাঠক হয়তো বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে অন্য কোনোদিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকবেন, ভাববেন।
কোনো গল্প রূঢ় বাস্তবকে সামনে এনে দিবে, কোনো গল্প দিবে স্বস্তি। কোথাও পাঠক খুঁজে পাবেন ধ্বংসের মাঝে আলোকবর্তিকা। চমৎকার বর্ণনায় ভ্রমণকাহিনি পাঠককে নিয়ে যাবে ভিন্ন প্রকৃতি, ভিন্ন সংস্কৃতি, ভিনদেশি মানুষের কাছে। র্যান্ডম থটস এর প্রকাশনায় ‘মনকুঠুরি’ প্রকৃত অর্থেই লেখকদের মনের কুঠুরি উন্মোচন করে আনা অমূল্য কিছু গল্পের সংগ্রহ।