অন্ধকারের আকাশে জেগে উঠেছে নক্ষত্রের আলো। নীল আকাশের বুকে হেসে উঠছে অযুত তারার রুপালী মুখ। এ যেনো এক রহস্য! এ রহস্যের যেনো অন্ত নেই-কিন্তু তার পাশে ঐ যে চাঁদ; কখনো কৃষকের বাঁকা কাঁচির মতো সরু,কখনো ফালা ফালা তরমুজের এক একটা খণ্ড,কখনো বা থালার মতো বিশাল-রহস্যের হাতছানি দিয়ে মানুষকে ডাকছে হাজার বছর ধরে। হাজার হাজার বছর ধরে মানুষও অবাক হয়ে তাকিয়ে দেখছে চাঁদের এই রহস্যময় হাতছানি।