বাংলা ভাষায় অনেক সমৃদ্ধ চিন্তা আছে। উনিশ ও বিশ শতকেও প্রকাশিত হয়েছে অত্যন্ত সমৃদ্ধ ও কল্যাণকর চিন্তা,এখনো যার ধারা বহমান। মনোবিজ্ঞান,সমাজবিজ্ঞান,প্রকৃতিবিজ্ঞান,ইতিহাস,দর্শনসহ বিভিন্ন জ্ঞানশাখায় মানুষের স্বরূপ বহু- বিচিত্রভাবে ব্যাখ্যাত হয়েছে। এই গ্রন্থে সঙ্কলিত হয়েছে মানুষ,মনুষ্যত্ব ও মানবীয় সম্পর্ক বিষয়ে বাংলা ভাষায় গত দুশো বছরের মধ্যে লিখিত শ্রেষ্ঠ রচনাসমূহ। গোটা মানবজাতি আজ গভীর সঙ্কটে পড়েছে- সংস্কৃতি ও সভ্যতার সঙ্কট,ব্যক্তি থেকে আরম্ভ করে বিশ্বব্যবস্থা পর্যন্ত- সবকিছুরই পুনর্গঠন দরকার। এই উপলব্ধি নিয়ে পরিকল্পনা করা হয়েছে বর্তমান বইটির।
| বইয়ের নাম | মানুষের স্বরূপ |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9848524487 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 384 |
| সংস্করণ | 2nd Printed, 2013 |
| বিভাগ | Bibidh Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।