হাতে কাগজ কলম আছে বলে সাংবাদিকরা যা তা লিখতে পারেন না। এথিকস বলে একটা কথা আছে। যা না মানলে সংবাদ বস্তুনিষ্ঠ হয় না। হয়ে যায় হলুদ সাংবাদিকতা। এটা অত্যন্ত দোষণীয়। কোথাও কোন ঘটনা ঘটলো। এই ঘটনাটা সংবাদ আকারে পাঠকের কাছে পৌঁছানোর জন্য সাংবাদিক দৌঁড়ান সেখানে। তিনি যদি নিজে নিজে ঘটনাটা দেখে রিপোর্ট তৈরি করেন তাহলে রিপোর্টটি পূর্ণ রিপোর্ট হবে না।
এমন পরিস্থিতিতে সংবাদটি বস্তুনিষ্ঠতা হারাতে পারে। হলুদ সাংবাদিকতা তখন খুব কাছাকাছি এসে যায়। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি ব্যক্তি অথবা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রিপোর্টটি তৈরি করলে তা বস্তুনিষ্ঠ হয়। এই বস্তুনিষ্ঠ সংবাদটিকে কেন্দ্র করে বড় কিছু একটা হয়ে যেতে পারে।