অবিনশ্বর সত্যে বিশ্বাস এবং বিষয়কে সঠিক ও যথাযথভাবে জানার নাম জ্ঞান। জ্ঞান সৃষ্ট নয়, কারণ অবিনশ্বর সত্য সৃষ্ট হতে পারে না, যা জানার নাম জ্ঞান। আল্লাহতায়ালা অবিনশ্বর সত্য। আল্লাহতায়ালা তাঁর বাক্যাবলী বা আয়াতসমূহ হতে পৃথক নন। তাই কোরআনও অবিনশ্বর সত্য-যা সৃষ্ট নয়।
কোরআন হল স্রষ্টা ও সৃষ্টির অভিব্যক্তি আর বিশ্ব প্রকৃতি কোরআনের অভিব্যক্তি। কোরআন ও বিশ্ব প্রকৃতি আল্লাহতায়ালার জ্ঞান ও গুণের প্রকাশ। কোরআনের সাথে সৃষ্টির সম্মন্ধ আছে, এই সম্মন্ধ থাকাতে আল্লাহতায়ালার জ্ঞান ও গুণ সৃষ্ট হতে পারে না। রাসূলুল্লাহ (সাঃ) সৃষ্ট হলেও আল্লাহ্র রাসূল, তাই তাঁর বাণীও অবিনশ্বর সত্য, যা জানার নাম জ্ঞান।