“মারিলে কান্দিস না আমার দায়” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা:
মরিলে কান্দিস না আমার দায় রে জাদুধন।
মরিলে কান্দিস না আমার দায় ॥
সুরে ইয়াছিন পাঠ করিও বসিয়া কাছায়।
আমার প্রাণ যাওয়ার বেলায়।
বিদায়কালে পড়ি না যেন শয়তানের ধােকায় রে জাদুধন ॥
বুক বান্ধিয়া কাছে রইয়া গােসল দেওয়াইবায়।
আমার কথা রাখিবায়।
কান্দনের বদলে মুখে কলমা পড়িবায় রে জাদুধন ॥
কাফন পিন্দাইয়া আতর গােলাপ দিয়া গায়
যখন বিদায় করিবায়।
তেলাওতের ধ্বনি যেন ঘরে শােনা যায় রে জাদুধন ॥
দাফন করিয়া যদি কান্দ আমার দায় বুক বান্ধা নাহি যায় ।
মসজিদে বসিয়া কাইন্দ আল্লারই দরগায় রে জাদুধন ॥
কবর জিয়ারত করিয়া দোয়া করিবায় আর দরবারে কইবায় ।
মাফ করিয়া দিয়াে আল্লা গিয়াস পাগেলায় রে জাদুধন ॥