ঝলমলে নামের মোড়কে ঝলমলে কতটা কবিতা। শুরু থেকে শেষ অব্দি কবিতাগুলো সুব্রতর কবিতার স্বাদের। আগাগোড়া। নানা রকম- নানা সুন্দর- নানা কথার- অফুরন্ত সুব্রত। কখনো তীব্র উচ্ছ্বাস কখনো বা ভীষণ সকরুণ কোনো আবেগ, কোথাও তাঁর প্রগাঢ় নিমজ্জন, কোথাও হয়তো বা উপলব্ধি কিংবা আত্মোপলব্ধি- যার ব্যাপ্তি নিছক হালকা থেকে গভীর বিষাদময়, আনন্দময় প্রাণের ভেতর, মনের ওপর। কোনো পাতায় হয়তো খুব গভীর চিন্তা-অচিন্তা ছাড়াই মেঘের পরে মেঘের জমে আঁধার হয়ে আসা কথার পরে কথা, সময়ের পরে সময়- একটা রঙভরা ছবির উঠে আসা। তোমার, আমার, তাঁর, সবার, সংসারের, সময়ের প্রকৃতির- ফিকে ছবি, গাঢ় ছবি।
| বইয়ের নাম | মর্নিং গ্লোরি |
| লেখক | সুব্রত অগাস্টিন গোমেজ |
| প্রকাশনী | ঐতিহ্য |
| ভাষা | বাংলা |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।