বুক পেতে দিলে
গুন্ডারাও গুলি করতে পারে না
কিছু বুক আছে
হাজারো গুলিতেও শেষ হয় না
মাস্তুলের জ¦র
সহজে সারে না, জলপট্টিতে
সহজে কমে না
মাস্তুলের জ¦র
বাগানের একেকটি ফুল
যখনই হয়ে ওঠে
একেকটি আবু সাঈদ, মীর মুগ্ধ
রিয়া গোপ, গেন্ডারিয়ার আনাস...
তখনই সেরে ওঠে
মাস্তুলের জ¦র
চাঁদমারির মতো
টান টান করে
বুক পেতে দিলেই কমতে থাকে
মাস্তুলের জ¦র
পালে লাগে
দখিনা হাওয়া, বসন্তের সুবাস...