সিহাব নিরব হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাজারের দিকে। মন তার বড্ড খারাপ, কেননা একটু আগেই তার মার সাথে ঝগড়া হয়েছে। সিহাব অবশ্য ঝগড়া করতে ইচ্ছুক ছিল না কিন্তু পরে না গিয়ে আর পারলো না।
চুপ করে হাঁটছে আর ভাবছে কী এমন হতো আমাকে ঘুরতে যেতে দিলে, সবাই তো এখন ঘুরতে যাচ্ছে। আজ এক মাস পরীক্ষা দিয়ে বাসায় বসে আছি, এখনো কোথাও যেতে পারিনি।
ধূর, ভালো লাগে না কিছু। মাত্র পনেরশ’ টাকা দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আমার সাথের সবাই তো প্রায় তিন বা চার হাজার করে নিয়ে ঘুরতে যাচ্ছে সেখানে আমি মাত্র দেড় হাজার টাকা কি বেশি চেয়ে ফেলিছি? ইচ্ছে হচ্ছে আর ওই ঘরটাতেই যাব না।