‘মায়াবী বাংলা’ বাংলার ছাইরঙা মেঘ হয়ে পাঠকদের অতীত ও বর্তমানের মধ্যে এক প্রকার কাব্যসেতু তৈরি করেছে। গ্রাম বাংলার অবহেলিত, নিরীহ মানুষ, সমাজ এবং তাদের বাস্তব দৃশ্য, প্রেম, প্রকৃতি কবিতায় সাবলীল উচ্চারণ যা পাঠককে আকৃষ্ট করে- তারই বহিঃপ্রকাশে ‘মায়াবী বাংলা’ পুরোনো রীতিকে মেনে নিয়ে কবিতাকে সহজ উপমায় সাজাতে চেষ্টা করেছেন কবি। গ্রন্থের অধিকাংশ কবিতাজুড়ে মানুষ, সমাজ, পরিবার প্রকৃতির ব্যথা-বেদনা সহজ সাবলীল ভাব ও ভাষায় প্রকাশিত হয়েছে। যা সরল পাঠকদের সহজেই টানবে বলে অনুমান করা যায়।