"মধুরেণ" বইয়ের ফ্ল্যাপের লেখা:
পার্থ, পৃষতী আর কৌশল-কে নিয়ে এ ‘মধুরেণ’ রহস্যগল্পের প্রকরণে লিখিত হলেও এ কাব্যনাটকটি বস্তুত একটি ভালােবাসার কাহিনী । স্মৃতি-বিস্মৃতি, একাকীত্ব আর বিশ্বময়তা, বিশ্বস্ততা আর বিশ্বাসহীনতা, ঈর্ষা আর ভালােবাসা-কে নিয়ে আন্দোলিত এর পাত্র-পাত্রী। এটি জীবনের আকস্মিকতা আর জগতের উত্তরহীনতার মাঝখানে দাড়িয়ে স্থায়িত্ব আর অর্থ খুঁজে বেড়ানাে কয়েকটি মানুষের গল্প।
এ কাব্যনাটকের দু’জন প্রণেতা-ই আনুষ্ঠানিকভাবে ইংরেজি সাহিত্যের ছাত্র–তাই বােধ হয় অনেকটা অবচেতনভাবেই এটিতে আছে ধ্রুপদী নাটকের গাঁথুনির প্রতিচ্ছায়া। নিজেদের শিক্ষকদের উদ্দেশে নিবেদিত এই কাব্যনাটক যত না গুরুদক্ষিণা দেয়ার জন্য, তারও বেশি ঋণ স্বীকারের জন্য।