উড়তে গেলাম
পাখিদের সাথে আজ হারালাম
পাখিদের ঝাঁকে উড়তে গেলাম।
আমরা এখন উত্তরে যাই
চলেছি আকাশে কোথায় পালাই।
চারিদিকে মেঘ মেঘে মেঘে ঢাকা
তার মাঝখানে চলি আঁকা-বাঁকা।
আমরা চলেছি অনেক উচ্চে
বায়ুর স্পর্শ ডানা ও পুচ্ছে।
চল যাই মোরা কোথাও হারাই
স্বর্গকে যদি কভু খুঁজে পাই।
আমরা এখন পৃথিবী ছাড়িয়ে
চলেছি আমরা আকাশ তাড়িয়ে।