বিশ্বরাজনীতির গতিপ্রকৃতি আর সামসময়িক মুসলিম বিশ্বের গভীর বিশ্লেষণ নিয়ে দেশে এই প্রথম ধারাবাহিক প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ক বিশেষায়িত মাসিক পত্রিকা 'মধ্যপ্রাচ্য'।
গত এক বছরে ১২টি সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে পত্রিকাটি সচেতন পাঠকমহলে তৈরি করেছে এক অনন্য নির্ভরযোগ্যতা। বিশেষ সংখ্যাগুলোর আকাশচুম্বী চাহিদা ও পাঠকের হাতে পৌঁছানোর অভাবনীয় সাফল্যই প্রমাণ করে এর গুণগত মান ও গ্রহণযোগ্যতা।
অনেক পাঠকের সংগ্রহে গত বছরের সবগুলো সংখ্যা নেই, আবার অনেকেই প্রিয় এই ম্যাগাজিনটি একত্রে সংরক্ষণের অনুরোধ জানিয়েছেন। পাঠকদের সেই বিপুল আগ্রহ ও অনুরোধের প্রতি সম্মান জানিয়ে আমরা প্রকাশ করছি মধ্যপ্রাচ্য ভলিউম-০১'। পত্রিকার বিশেষ একটি সংখ্যা ছাড়া বাকি ১০টি সংখ্যা নিয়ে সাজানো এই সংকলনটি বিশ্বরাজনীতির পালাবদলের এক প্রামাণ্য দলিল। যারা প্রতিটি সংখ্যা সংগ্রহ করতে পারেননি কিংবা যারা নিজের লাইব্রেরিতে এই অমূল্য জ্ঞজনভাজরটি সাজিয়ে রাখতে চান, এটি মূলত তাদের জন্যই। সত্যনিষ্ঠ সংবাদ আর নিরপেক্ষ বিশ্লেষণের এই যাত্রা অব্যাহত থাকুক আপনার হাত ধরেই।