বইটি রচনার সূতিকাগার মধ্যপ্রাচ্য। বইটিতে ইসলামি বিশ্বের নারীরা ক্রমেই যে অবরুদ্ধ হয়ে পড়ছে তার ইতিহাসনির্ভর ব্যাখ্যা দিয়েছেন লেখিকা। সেখানে এক ধরনের নারীবাদ আবিষ্কার করেছেন তিনি। ভেতরের অনেক কথা বেড়িয়ে এসেছে চাদরের নিষিদ্ধ আবরণ ভেদ করে। তিনি এই বইতে নারী শোষণকে জায়েজ করার জন্য ইসলামের পবিত্র ধর্মগ্রন্থকে কীভাবে অসদ্ব্যবহার করা হয়েছে তার মানবিক চিত্র তুলে ধরেছেন। বইটির একটি ভিন্ন ধাঁচের। সবশ্রেণির পাঠকের সংগ্রহে রাখার মতো।