মধ্যযুগ যেমন বাংলা সাহিত্যের শেকড়ের যুগ তেমনি সাহিত্যের আদি উৎসস্থল পুঁথি। পুঁথিসাহিত্য এমন একটি সম্পদ যে সম্পদটি বিশালত্বের দিক দিয়ে অসীম। একটি উপাখ্যানকে অবলম্বন করে ছন্দ,অন্তমিল ও সুরের মাধ্যমে পুঁথিকারগণ পুঁথি লিখতেন । একই ভাবে আধুনিক যুগে রচিত হচ্ছে পুঁথি ও পুঁথিকাব্য। কিন্তু সময় বদলায়,বদলায় কাজের ধরন তেমনি ঘটে সাহিত্যের বাঁক বদল । মধ্যযুগ থেকে আধুনিক যুগ দীর্ঘ একটি পথ। এ পথ পাড়ি দিতে দিতে বদলেছে পুঁথি সৃষ্টির ধরন। মধ্যযুগের পুঁথির ধরন আর আধুনিক যুগের পুঁথির ধরনে ভিন্নতা এলেও স্বাদ রয়ে গেছে সেই একই রকম। তাই এ গ্রন্থে একই সাথে মধ্যযুগ ও আধুনিক যুগের কিছু পুঁথির সমাহার ঘটানো হয়েছে। যাতে পাঠক উপভোগ করতে পারে দুই যুগের পুঁথি সাহিত্যের স্বাদ। তেমনি আস্বাদন করা যাবে পুঁথিকারদের জীবন সম্পর্কেও।