"মেঘ বৃষ্টি আলো" বইটির প্রথম অংশের লেখাঃ
অনেক সময়ই মনে হয়, বুঝিবা পৃথিবীতে ভালােবাসার মৃত্যু ঘটে গেছে। ভালােবাসাহীনতার অসুখে ভুগছে মানুষ। অবশ্যই এটা দৃষ্টিবিভ্রম। এই উপন্যাস প্রেম ও ভালােবাসার পুনঃপ্রতিষ্ঠার কাহিনী। কৈশাের ও যৌবনের সন্ধিক্ষণেই একটা নিদারুণ আঘাত পেয়ে ভালােবাসায় বিশ্বাস হারিয়েছিল অনুরাধা। আর জয়শ্রীর কাছে ভালােবাসার অর্থ ছিল রূপের স্তুতি ও যৌবনের বিলাস। আর শান্তনু ভেবেছিল ভালােবাসার সার্থকতা ছাড়া জীবন অর্থহীন। তিনজনেরই বারবার ভুল হয়ে যায়। অনেক ভুল বােঝাবুঝি ও ভুল ভাঙ্গার জন্যই ভালােবাসার রহস্য এখনও অম্লান।