জীবন কখনো কখনো ভীষণ বেদনার যেন কালো মেঘে ঢেকে যায় চারপাশ,এক সময় বৃষ্টির মতো ঝরে পড়ে বেদনা,মেঘ কেটে গিয়ে ঝলমলে রোদ্দুর । মানুষ অসুস্থ হয়,বেদনায় নীল হয়ে যায় হৃদয়,এক সময় বেদনা ঝরে গিয়ে আবারও হাসিমুখ,ঠিক যেন মেঘ বৃষ্টি রোদ্দুর । ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ বইয়ে উঠে এসেছে চিকিৎসক হিসেবে খুব কাছ থেকে দেখা মানুষের কথা,জীবনের কথা ।