"মেঘের আত্মহনন" বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: আমাদের সমাজে পরস্পরের মধ্যে চরিত্রের পার্থক্য আছে। আছে চিন্তা চেতনা জীবনবােধের ভিন্নতা। পেশা ও জীবিকা কারও এক নয়। তবুও সমাজের প্রতি রয়েছে আমাদের ভাবনা চেতনা অনুভূতি এবং সুচিন্তিত লেখনীর দায়িত্ব। এ দায়িত্বই হচ্ছে দায়বদ্ধতা। যা কিছু ঘটছে তার সবকিছুর প্রতিফলন আমার চিন্তায়। তাই মেঘের আত্মহননে খুঁজে ফিরি স্বচ্ছ আকাশে নতুন দিনের নতুন স্বপ্ন।