মুসলমানদের নাম-নিশানা ভূপৃষ্ঠ থেকে চিরতরে মুছে ফেলার জন্য মক্কার কাফির কুরাইশদের নেতা আবু জাহল একহাজার সশস্ত্র সৈন্য নিয়ে রওনা হয়ে মদিনা থেকে ৮০ মাইল দূরে বদর নামক একটি কূপের কাছে গিয়ে পৌঁছে। এদিকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহারের জন্য বিপুল অস্ত্র ও রসদসম্ভার নিয়ে সিরিয়া থেকে প্রত্যাবর্তন করছিলো আবু সুফিয়ানের নেতৃত্বাধীন একটি বাণিজ্যিক কাফেলা। উক্ত কাফেলার সন্ধানে ৩১৩ জন সাহাবীকে নিয়ে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামও বদর প্রান্তরে পৌঁছলে উভয় পক্ষের মধ্যে ঘোরতর যুদ্ধ সংঘটিত হয়। এটিই ইতিহাসখ্যাত বদর যুদ্ধ, যা ছিল কাফেরদের বিরুদ্ধে পরিচালিত মুসলমানদের প্রথম সশস্ত্র ও সফল যুদ্ধ। এ যুদ্ধের পটভূমি, ঘটনা প্রবাহ ও ফলাফল নিয়ে রচিত হয়েছে এ গ্রন্থখানি।