ফজরের নামাজ শেষে প্রতিদিন হযরত মুহম্মদ (স) পিছনের লোকদের দিকে ঘুরে। বসতেন এবং জিজ্ঞাসা করতেন, "তোমরা কে কিরূপ স্বপ্ন দেখেছো?” বিভিন্ন লোক বিভিন্ন স্বপ্নের কথা বলতো। স্বপ্নের বিবরণ শুনে নবীজী তার ব্যাখা করে সরল ভাষায় সকলকে বুঝিয়ে দিতেন। একদিন তিনি নিজের স্বপ্ন বৃত্তান্ত সকলের কাছে বললেন: এশার নামাজ শেষ করে সবেমাত্র ঘুমিয়েছি। এমন সময়ে দেখতে পেলাম দুজন অপরিচিত লোক আমার সামনে এসে দাঁড়ালো। আমি কিছু বলবার আগেই তারা আমার দুহাত চেপে ধরে হিড় হিড় করে টেনে নিয়ে চললো। অনেকটা পথ চলবার পরে একটা মস্ত বড় মাঠ পাওয়া গেল। দেখলাম, সেই মাঠের এক পাশে দুজন লোক বসে রয়েছে। এক ব্যক্তি নিকটে দাঁড়িয়ে করাত দিয়ে এদের একজনের মাথা থেকে নাভিদেশ অবধি দুফাঁক করে ফেলল। তারপর দ্বিতীয় লোকটারও ঐরূপ দশা করল। তারপর বড়ই তাজ্জবের ব্যাপার- কিছুক্ষণের মধ্যেই উভয়ের দেহ পুনরায় জোড়া লেগে গেল। আবার তাদের দেহ ঐ ব্যক্তি পূর্বের মতো দুখণ্ড করে ফেললো। আমি সঙ্গী দুজনকে এর কারণ জিজ্ঞাসা করলাম। তারা জবাব দিল, "এগিয়ে চল' এখন নয় পরে বলব।”