অ্যান্ড্রোমিডা ছায়াপথের গুড প্ল্যানেট থেকে মিল্কিওয়ে ছায়াপথের সবুজ গ্রহে পাঠানো হয়েছে মিকাকে। মানববন্ধু অহা এক বিশেষ অভিযানে পাঠিয়েছেন তাকে। সবুজ গ্রহের মানবিক বিপর্যয়ের একটা সুরাহা করতে চান তিনি। বহুদিন ধরেই সবুজ গ্রহের বিপর্যয়কর পরিস্থিতি তার উদ্বেগ বাড়িয়ে দিচ্ছিল। অবশেষে অনেক ভেবেচিন্তে তিনি সেখানে একটি অভিযানের ছক কষে ফেললেন। আর এ অভিযানে নেতৃত্ব দিতে সবুজ গ্রহ থেকেই তুলে আনা হয়েছিল প্রখর মেধাবী এক শিশুকে। গুড প্ল্যানেটের রেওয়াজ অনুযায়ী তার নাম দেয়া হয়েছিল মিকা। কিন্তু তার সেই সবুজ গ্রহের পরিচয় তার কাছে গোপনই রাখা হয়েছিল। সবুজ গ্রহের জলনগরী থেকে মিকাকে এই অভিযান পরিচালনা করতে হবে। কিন্তু শেষ মুহূর্তে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র টের পেয়ে গেল সে। সঙ্গে সঙ্গে জানিয়ে দিল মানববন্ধু অহাকে। সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে অহা মিকাকে পাঠালেন দুটি গ্যালাক্সি মিলে গঠিত এনজিসি ৩৩১৪-এর ব্লু স্টোন গ্রহে। এই অভিযানের সফলতার ওপরেই নির্ভর করছে সবুজ গ্রহের মানবজাতির ভবিষ্যৎ। মিকা কি পারবে সেই ষড়যন্ত্র রুখে দিয়ে তার গ্রহের মানুষদের রক্ষা করতে? এরই উত্তর মিলবে দি স্কাই পাবলিশার্স প্রকাশিত মনজুর শামসের সায়েন্স ফিকশন 'মিকা'তে।
| বইয়ের নাম | মিকা |
| লেখক | মনজুর শামস |
| প্রকাশনী | দি স্কাই পাবলিশার্স |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | Science Fiction Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।