মিম্বরের আমানত গতানুগতিক কোনো বই নয়, আবার একে সোজাসুজি বয়ান-সংকলনও বলা চলে না।
একেকটি বিষয় অনুসারে কুরআনের আয়াত ও হাদিসের বাণী এমন সুবিন্যস্ত
শিরোনামের আওতায় সাজানো হয়েছে, বক্তা কি লেখক, দাঈ কি
শিক্ষক—সবশ্রেণির মানুষ এ থেকে প্রয়োজনীয় আয়াত ও হাদিস সংগ্রহ
করে নিজের বয়ান-বক্তৃতা-রচনা দারুণ ভঙ্গিমায় উপস্থাপন করতে পারবেন।
সংকলনের সময় এখানে বিশেষ নজর দেওয়া হয়েছে আমাদের সমাজ ও সংস্কৃতির প্রতি। যে বিষয়গুলো আমাদের নিত্যদিন আমল করতে হয়, আমাদের সমাজে অবহেলিত যেসব ধর্মীয় দৃষ্টিভঙ্গি, লেখক প্রতিটি বিষয় ধরে ধরে শিরোনাম রচনা করে সে অনুযায়ী আয়াত ও হাদিস সংকল করেছেন।
ফলে, এই কিতাব আমাদের শুধু আমল-আখলাকের বিষয়েই উপকৃত করবে না, সরাসরি কুরআন-হাদিসের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে দিতেও যথেষ্ট ভূমিকা পালন করবে।
| বইয়ের নাম | মিম্বরের আমানত (৩য় খণ্ড) |
| লেখক | মুফতী আরিফ বিন হাবিব |
| প্রকাশনী | আমানত প্রকাশন |
| পৃষ্ঠা সংখ্যা | 208 |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | হাদিস বিষয়ক আলোচনা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।