বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
গ্রামের দরিদ্র পরিবারের ছেলে জহির আলমগীর। চাকরির সন্ধানে ছুটে আসে ঢাকায়। ঘটনাচক্রে দেখা হয় লন্ডনের ব্রিকলেনে থাকা ইউরোপিয়ান কৃষ্টি কালচারে বেড়ে ওঠা বাঙালি তরুণীর। জহির আলমগীরের সততা, কর্তব্যপরায়ণ ও দেশাত্মবোধে মুগ্ধ হয়ে প্রেমে পড়ে তরুণী শ্যামলী। তাদের অকৃত্রিম প্রেম-ভালোবাসা রূপ নেয় পরিণয়ে। কিন্তু দেশে তখন চলছে পাকিস্তানী শাসকের শোষণ-নির্যাতন, বৈষম্যবাদের বিরুদ্ধে আন্দোলন।
হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ ইত্যাদি নারকীয় ঘটনায় উন্মাদ খানসেনারা। তাদের সহায়তাকারী রাজাকারও ধ্বংসযজ্ঞে মেতে উঠে। দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জহির, রাশেদ, এহসানুলসহ সূর্যের মতো দামাল ছেলেরা। রণাঙ্গণের সেসব দিনগুলির অপারেশনের খণ্ড খণ্ড ঘটনা স্থান পেয়েছে বইটিতে।