চিন্তা পদ্ধতির ইতিহাসের অধ্যাপক অভিধায়
নিজেকে অভিহিত করতেন ফুকো। প্রথাগত
চিন্তার বাইরে ছিল তাঁর অবস্থান। জ্ঞান চর্চায়
তিনি ছিলেন অনন্য প্রভাবক ব্যক্তিত্ব। সেই আলোচিত ও বিতর্কিত খ্যাতিমান ভাবুক মিশেল ফুকোর রচনা আশির দশকেই আমাদের সাহিত্যিক ও বুদ্ধিবৃত্তিক মহলে আলোড়ন তুলেছিল। ফুকোর চিন্তার ক্ষেত্র ছিল ব্যাপক, নতুন ভাবনায় উদ্বুদ্ধ হওয়ার আকাশচুম্বী প্রয়াসে তাঁর অভিনিবেশ কিংবদন্তীতুল্য। প্রথাগত বিবিধ ভাবনার কাঠামো চুরমার করে দিয়েছিল তাঁর ক্ষুরধার যুক্তি । তিনি চুলচেরা বিশ্লেষণ করেছেন ক্ষমতার সর্বব্যাপী বিচিত্র বিস্তারের এবং উন্মোচন করেছেন জ্ঞানের প্রত্নতাত্ত্বিক অবয়ব
অপ্রচলিত ধরনের বিপ্লবী, অদ্ভুদ ধরনের তাত্ত্বিক, উত্তরাধুনিকতার প্রধানতম প্রবক্তা মিশেল ফুকোর বর্ণাঢ্য জীবন ও কর্মের পরিচয় তুলে ধরার জন্যই এই বই।
| বইয়ের নাম | মিশেল ফুকোর জীবন ও কর্ম |
| লেখক | অভিজিৎ চক্রবর্তী |
| প্রকাশনী | সংবেদ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Darshnik |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।