সর্বদাই মিথের জগতে মানুষের বসবাস--মিথ তাত্ত্বিকদের মধ্যে জোসেফ ক্যাম্পবেলই কথাটা সবচেয়ে স্পষ্ট ও বিশদভাবে আমাদের জানিয়েছেন। এই আলাপচারিতায় তিনি ঈশ্বর, দেবতা ও প্রকৃতি নিয়ে প্রাচ্য ও পাশ্চাত্যে বিশ্বাসের রূপ ও ভিন্নতা, আমাদের যুগে মাতৃদেবীর আর্কেটাইপ, আধ্যাত্মিক স্বাধীনতা এবং মানবজীবনে মিথের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন।