ধীরে ধীরে আমি তোমার ঘ্রাণ ভুলে যাচ্ছি, মুখের অবয়ব ভুলে যাচ্ছি। তোমার পুরো একটা মুখ মনে করতে চাইলে আমার মাথা চক্কর দিয়ে ওঠে। চোখ বন্ধ করে তোমাকে ভাবলে শুধু এইটুকু দেখি, তোমার চুলগুলো বাতাসে উড়ছে, চোখের পাতা দুটো উঠানামা করছে। নাক, চোখ, ঠোঁট, কপালসহ তোমার পূর্ণ একটা মুখ মনে করতে আমার কষ্ট হয়। তুমি চলে যাওয়ার এতটা বছর পরও তোমার অস্তিত্ব টের পাই। ভাবি, মানুষ কোথাও না কোথাও থেকেই যায়। যেভাবে আমাদের শরীরে থেকে যায় ‘জন্মদাগ’।