নিরন্তর বয়ে যায় জীবননদী। অগণিত ঘাত প্রতিঘাত, চড়াই-উৎরাই, প্রেম-অপ্রেম পার করে তার পথচলা। সেই নদীর দু’পাড়ে শাক্য, শ্রেয়া, সমরেন্দ্র, ঐন্দ্রিলা, সীমা, শ্যামল, প্রতিমা ও রমেন শিকদারের মতাে অসংখ্য ভিন্নমুখী প্রাণপ্রবাহ। বহমান জীবনে জাগতিক সুখ ও সমৃদ্ধি যদি-বা সুলভ, দুর্লভ হল শান্তি। সেই শান্তির খোঁজে পথচলা দুই নব্য প্রাণের। শ্রেয়া ও শাক্য নতুন দিনের আলােয় নতুন দৃষ্টিভঙ্গিতে পারবে কি অসংখ্য সমস্যাজর্জর মানুষের কাছে অভীপ্সাপূরণের মূলমন্ত্র শান্তি এনে দিতে, যা একইসঙ্গে চিরনতুন এবং চিরকালীন?
| বইয়ের নাম | মিয়াও পিসমেকিং এন্টারপ্রাইজ |
| লেখক | রাজশ্রী বসু অধিকারী |
| ভাষা | বাংলা |
| বিভাগ | West Bengali Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।