বইয়ে আনন্দ এবং মজা আছে একথা ভুলতে বসেছে ডিজিটাল যুগের বাচ্চারা। তাই ভিন্ন মনোভাব নিয়ে ছোটদের বইয়ে ভিন্নতা, গল্প, ছড়া এবং জোকস একটি বইয়ে সন্নিবেশিত করার চেষ্টা করেছি। গল্প, ছড়া এবং জোকস তিনটি বিষয়ই ছোট্ট সোনামণিদের আনন্দ ও মজার বিষয়। তাঁরা আনন্দ খোঁজে তাদের মনের মত করে। এই বইটি পড়ে ছোট্ট সোনামণিরা আনন্দ এবং মজা দুটোই পাবে বলে দৃঢ় প্রত্যাশা এবং বিশ্বাস করি।
আমি মোটেও লেখক নই। একজন সরকারি কর্মচারী। ছেলে ও জময মেয়েকে প্রতি রাতে ঘুমানোর সময় কোন কিছু একটা শোনানোর আবদার থেকেই মূলত এই প্রয়াস। যা কিছু ভালো তা আপনাদের জন্য। মন্দটা আমার। বইটি প্রকাশের ব্যাপারে যারা সহযোগী আমার পরিবার, ছেলে ও জময মেয়ে। আর প্রকাশকের প্রতি রইলো অকৃত্রিম ভালবাসা এবং দোয়া। সর্বপরি মহান