“মন-মেজাজের কাউন্সেলিং — ৩য় খণ্ড" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ড. সুজাতা মুখােপাধ্যায় বাংলা সাংবাদিকতার এক নতুন ধারা শুরু করেছেন। স্বাস্থ্য এবং চিকিৎসার উন্নতি এবং অবনতি ওঁর প্যাশন। গত দু-দশক ধরে বৈদুতিন এবং মুদ্রণ মাধ্যমে ক্রমাগত বলে ও লিখে চলেছেন, আমাদের নিরন্তর সমস্যা নিয়ে। দিয়ে চলেছেন নতুন দিশা।