মানবমন এক দুর্জ্ঞেয় জগৎ! এই মনে সব রিপুর অধিষ্ঠান। এখানে যেমন রয়েছে লোভ, মোহ, কাম, ক্রোধ, তেমনি রয়েছে স্নেহ, মায়া-মমতা, প্রেম-ভালোবাসা। আর এসব সাহিত্যের বিভিন্ন শাখায় বিচিত্ররূপে বাঙময় হয় মাতৃভাষাকে কেন্দ্র করে। ১৯৫২ সালের ২১ শে ফেব্রয়ারি বাংলাভাষা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির রক্তক্ষয়ী আন্দোলন সফল না হলে বাংলাভাষায় সাহিত্য চর্চার আজকের এই বহুমুখী ও বিচিত্র পরিসর এত ব্যাপক ও বিপুল বিস্তৃত হতো কিনা সন্দেহ।
কবি এই কাব্যে শেফালিকে প্রেম ও প্রকৃতির এবং শিমুলকে ফেব্রæয়ারির প্রতীক হিসেবে তুলে ধরার প্রয়াস পেয়েছেন।