মনটা আমার ইচ্ছে পাখি মূলত শিশু-কিশোরদের জন্য ছড়ার বই। সোনামনিদের জন্য ২১টি চমৎকার ছড়া নিয়ে বইটি লিখিত হয়েছে। লেখিকা শেলী সেলিনা কর্মজীবনে শিক্ষকতা পেশায় নিয়োজিত। শিশু-কিশোরদের জন্য লেখা ছাড়াও তিনি সাহিত্যে সকল শাখায় বিচরণ করেছেন। পুরস্কার পেয়েছে অনেক। এ পর্যন্ত তাঁর ২৫টি বই প্রকাশিত হয়েছে। ছড়ার বিষয়বস্তু খুবই চমৎকার। যেমন- বৈশাখ এলো, ধাঁধার ছড়া, পাখির ছড়া, সোনার দেশ, প্রিয় বাংলাদেশ, ছোটদের কথা, ষড়ঋতু, শরৎ এসেছে, খুশির ঈদ, ভাল ছেলে প্রভৃতি। বইটি রঙিন। প্রতিটি ছড়ার সাথে শিল্পীর তুলির আঁচড়ে প্রাণবন্ত হয়ে উঠেছে যা সোনামনিদের মনকে রাঙিয়ে তুলবে।