খায়রুল আলম সবুজের গল্প-উপন্যাসে বাংলার নদীকেন্দ্রিক মানুষের জীবন নানাভাবে উঠে আসে। মন্তাজ গায়েনও সেই নদীভিত্তিক জীবনের কাহিনী। এ বইয়ের প্রতিটি গল্পেই নদীজনপদের সাধারণ মানুষের জীবন-জীবিকা,প্রেম,প্রত্যাশা,হাহাকার ও হৃদয়ের ক্ষরণ লেখকের ভাবনায় অনন্যভাবে ফুটে উঠেছে। তাঁর পূর্বের প্রকাশিত গল্পগ্রন্থ- স্বর্ণলতার বৃক্ষ চাই,বুড়োবট ও শকুন,পবিত্র ও আড্ডাবাজ কয়েকজন; এগুলোর ধারাবাহিকতায় বর্তমান গ্রন্থের গল্পগুলি আরও আন্তরিক ও হৃদ্য ভাষা-ভাবনায় ঋদ্ধ। বইটি পাঠকদের কাছে নিঃসন্দেহে সমাদৃত হবে বলে আমাদের বিশ্বাস
| বইয়ের নাম | মন্তাজ গায়েন |
| লেখক | খায়রুল আলম সবুজ |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9847012004982 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 72 |
| সংস্করণ | 1st Published, 2016 |
| বিভাগ | শিল্প ও সংগীত ব্যক্তিত্ব |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।