বাংলাদেশের সংবিধানে মন্ত্রিপরিষদ সরকারব্যবস্থার বিধান থাকলেও বাস্তবে এটি প্রধানমন্ত্রীকেন্দ্রিক শাসনব্যবস্থায় রূপ নিয়েছে। সাংবিধানিক কাঠামো, রাজনৈতিক সংস্কৃতি ও দলীয় রাজনীতির প্রভাব কীভাবে মন্ত্রিপরিষদের ক্ষমতাকে সঙ্কুচিত করে প্রধানমন্ত্রীর কর্তৃত্বকে সুসংহত করেছে, তা এই গ্রন্থে বিশদভাবে পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করার সাংবিধানিক ও রাজনৈতিক কাঠামোর কার্যকারিতা নিয়েও গভীর আলোচনা করা হয়েছে।