কবিতা বা সাহিত্যের মাধ্যমে মানব মনের সুকুমার বৃত্তিগুলো ডালপালা মেলে পাঠক মননে গ্রোথিত হয় সুবিশাল মহীরুহ হিসেবে।
মোল্লা আলী আছগারের কবিতার বই- ‘মোহ নেই ভালোবাসা আছে’ গ্রন্থে যাপিত জীবনের প্রাত্যহিক উপাদানগুলোকে ব্যবহার করেছেন মহাকালিক জীবনবোধের আঙ্গিকে। কবিতায় রয়েছে মানুষের যাপিত জীবনের বাস্তবতা।
সমাজ-সচেতন কবি হিসেবে দায়িত্ববোধের ছাপ রেখেছেন কবিতার বইটিতে। বইটি পাঠে পাঠক ভিন্নতার স্বাদ-বৈভবকেই আবিষ্কার করবেন। কবির এই চেষ্টা গন্তব্যে পৌঁছবে বলেই আমার দৃঢ় বিশ্বাস...।
| বইয়ের নাম | মোহ নেই ভালোবাসা আছে |
| লেখক | মোল্লা আলী আছগার |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।