“মোহাম্মদ নাসির আলীর ছোটদের সেরা গল্প” বইটির প্রথম অংশ থেকে নেয়াঃ আমরা মােহাম্মদ নাসির আলীর বাছাই করা আটটি গল্প নিয়ে প্রকাশ করলাম মােহাম্মদ নাসির আলীর ছােটদের সেরা গল্প। এই গল্পগুলাের মধ্যেই নাসির আলীর সঠিক লেখক-মানস খুঁজে পাওয়া যাবে বলেই আমাদের ধারণা। তিনিই আমাদের একমাত্র লেখক যিনি খাঁটি অর্থে স্কুল-স্টোরি লিখেছেন। বিদেশি কাহিনীর ভাবানুবাদ করেছেন। লিখেছেন উপদেশমূলক গল্প। সে-অর্থে নাসির আলী সেই বিরলপ্রজ লেখকদের একজন যারা ছােটদের শুধু আনন্দের জগতের সন্ধানই দেন না,আনন্দের মধ্য দিয়েই শিক্ষার উচ্চায়ত জগতের দিকে টেনে নেন।