মুসলিম কোনো তরুণ-তুর্কি, যে নিজেকে আগামী দিনের অভিযাত্রিক মনে করে, যে মনে করে কালকের পৃথিবীটা আমাদের হবে, যে আগামীর পৃথিবী গড়তে চায়, সে কিছুতেই নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্বের জীবনী সম্পর্কে না জেনে থাকতে পারবে না। কেননা, তিনিই তো আমাদের হৃদয়ের বাদশাহ। অন্তরের কেন্দ্রবিন্দু। আমাদের জীবনের প্রতিটি চলা-বলা তো তাঁর পদাঙ্ক অনুসরণ করেই।
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত (জীবনী) তো অসংখ্য। গুনে শেষ করা যাবে না, এক জীবনে সব পড়েও শেষ করা সম্ভব নয়। এর মাঝে ‘মোহরে নবুওয়াত’ সংক্ষেপে খুবই অসাধারণ, নির্ভরযোগ্য ও সহজবোধ্য সংকলন। তাই যে সংক্ষেপে নবীজীবনের একটা পূর্ণাঙ্গ রূপ জানতে চায়, তার জন্য এটি হবে এক অনন্য উপহার।
| বইয়ের নাম | মোহরে নবুওয়াত |
| লেখক | মাওলানা সুলাইমান সালমান মানসুরপুরি |
| প্রকাশনী | অভিযাত্রিক |
| পৃষ্ঠা সংখ্যা | 152 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | Sirat of the Prophet (SAW) |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।