একদিন মোল্লার বউয়ের খুব অসুখ। হাতে একটাও টাকা-কড়ি নেই তাঁর, খুব টাকার প্রয়োজন। অথচ কারও কাছে টাকা পাওয়ার কোন আশা-ভরসা নেই। এখন কি উপায়ে হেকিম আনা যাবে একমাত্র সেই চিন্তা পেয়ে বসল তাঁকে! রাত্রে শোয়ার সময় আল্লার নাম করে বহু মিনতি করে তিনি বললেন, 'হে আল্লা, আমার কাল টাকার খুব প্রয়োজন তা তুমি দেখতেই পাচ্ছ। তুমি গরিবের একমাত্র মা-বাপ! তাই যে কোন উপায়েই হোক আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দাও। যদি এমনি না দাও অন্তত ধার হিসেবে কিছু এনে দাও। আমি নিরুপায়। তুমি ছাড়া আমার বিপদ আপদে এ সময় আর কেউ নেই, যে তার কাছে চাইতে পারি।'