‘মোসাদ ২’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ মোসাদ বইটি বছরব্যাপী আবিষ্কার’র বেস্ট সেলার। বইটি প্রকাশ পায় ২০১৭ সালের অমর একুশে বইমেলার শেষ প্রান্তে। এরই মধ্যে চতুর্থ মুদ্রণ চলছে। বাংলাদেশের অনলাইন বুক মার্কেটিংয়ে সেরা প্রতিষ্ঠান রকমারি ডট কম-এর বেস্ট সেলারের তালিকায় জায়গা করে নিয়েছে মোসাদ। ২০১০ সালে বইটি যখন ইংরেজিতে প্রথম প্রকাশ পায় ৭০ সপ্তাহ ধরে এটি ছিল বিশ্বের বেস্ট সেলার। বাংলাদেশেও এটি বেস্ট সেলার হতে চলেছে। সময়ের স্বল্পতার জন্য তখন পুরো বইটি অনুবাদ ও মুদ্রণ সম্ভব হয় নি। ২০১৮ বই মেলার আগেই প্রকাশিত হয়েছে মোসাদ’র দ্বিতীয় খণ্ড ‘মোসাদ ২’। মোসাদ বিশ্বের ভয়ঙ্করতম গোয়েন্দা সংস্থা। ইসরাইলি এই সংস্থাটির দুঃসাহসিক অভিযান নিয়েই এই বই। আবিষ্কার থেকে প্রকাশিত লেখকের বই। একাত্তরে পরাশক্তির যুদ্ধ। মোসাদ। ভূমিকাঃ ইহুদিদের ইতিহাস,আরব ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্র গঠন এবং কার্যকলাপ অন্তহীন জল্পনার বিষয়। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ কয়েক দশক ধরে বিশ্বজুড়ে পরিচিত ভয়ঙ্কর হিসেবে নাম। বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা হিসেবেও এটি বিবেচিত। সেই মোসাদের নেপথ্যের কাহিনী নিয়ে বই লিখেছেন মিশায়েল বারজোহার এবং নিসিম মিশাল। মোসাদের ষাট বছরের সবচে ভয়ংকর,নিন্দিত,বিতর্কিত ও সংকটাপন্ন মিশনগুলো নিয়ে এই বই। এর প্রতিটি ঘটনাই সত্য ও বাস্তবিক। ইন্টেলিজেন্স যুদ্ধ সম্পর্কে যাদের বিন্দুমাত্র আগ্রহ রয়েছে তাদের কাছে এই বই এক অমূল্য সম্পদ। প্রথমোক্ত লেখক জোহার চারটি ইসরাইল– আরব যুদ্ধে অংশ নিয়েছেন। মিশাল টিভি ব্যক্তিত্ব এবং ইসরাইলের সরকার নিয়ন্ত্রিত টিভির মহাপরিচালক। ২০১০ সালে মোসাদ বইটি যখন প্রথম প্রকাশিত হয় তখন এক নাগাড়ে ৭০ সপ্তাহ বইটি ছিল বিশ্বে বেষ্ট সেলার। এরই মাঝে বেশ কয়েকটি ভাষায় মুদ্রিত হয়েছে মোসাদ। ভারতীয় উপমহাদেশে ইহুদিদের উপস্থিতির কথা জানা যায় আড়াই হাজার বছর আগে। তারা এখনো নামে বেনামে ব্যবসাসহ নানা পেশায় কাজ করছে। বাংলাদেশে কোনো ইহুদি পরিবার রয়েছে এমন তথ্য অজানা। ইতিহাস বলে রেডিও পাকিস্তান ও পাকিস্তান টেলিভিশনে ইংরেজি সংবাদ পাঠক Mordechai Cohen ছিলেন ইহুদি। তিনি থাকতেন রাজশাহীতে। ১৯৬০ সালে তিনি ভারতে চলে যান। ভারতের ট্রেনে মোসাদ বইয়ের কয়েকটি পাতা পড়ার পর মনে হল বাংলা ভাষার,বিশেষ করে বাংলাদেশের পাঠকের বইটি পড়া উচিত। তাই এই প্রয়াস। আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনীতে কয়েক লক্ষ সদস্য রয়েছেন। সত্যিকার গোয়েন্দা কাহিনী ও ই