পজিটিভ মাইন্ডসেট: সফল জীবনের চাবিকাঠি
জীবনের প্রতিটি পরিস্থিতি সামাল দেওয়া মোটেও সহজ কাজ নয়। নানা প্রতিবন্ধকতা, নেতিবাচকতা ও বাধার সামনে অনেকের জীবন থমকে যায়; অনেকে হাহাকার করতে থাকে সঠিক সিদ্ধান্তের খরায়। প্রতিকূল পরিস্থিতিতে অনেকেই ভেঙে পড়েন কিংবা হতাশায় নিমজ্জিত হন। অথচ এই সকল জটিল সমস্যার সমাধান লুকিয়ে আছে মাত্র একটি শব্দে—ইতিবাচক মানসিকতা।
দৃঢ় মানসিকতা ও আত্মউন্নয়ন:
ইতিবাচক মানসিকতা থাকলে মানুষ জীবনের যেকোনো পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসতে পারে এবং যেকোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। মূলত একটি পজিটিভ মাইন্ডসেট মানুষকে মানসিকভাবে আরও পরিণত ও দৃঢ় হতে সাহায্য করে। ইতিবাচক মানসিকতা আসলে কী? এর বৈশিষ্ট্যগুলো কেমন? কীভাবে এই গুণটি অর্জন করে জীবনকে অর্থবহ করা সম্ভব? এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের সহজ ও চমৎকার উত্তর নিয়ে মাওলানা ইফতেখার সিফাত রচনা করেছেন আত্মউন্নয়নমূলক গ্রন্থ ‘পজিটিভ মাইন্ডসেট’।
মর্নিং মেসেজ: ফজরময় জীবনে পরিবর্তনের বার্তা
যদি দিন শুরু করার পর আপনার মনে হয় অনেকটা সময় নষ্ট হয়ে গেল অথবা নিজের গতানুগতিক জীবনটা বদলাতে চেয়েও সকালটা ঘুমে কাটিয়ে দিচ্ছেন, তবে এই বইটি আপনার জন্য। বস্তুত ভোরের স্নিগ্ধ পরশ থেকে দূরে থাকার ফলে আমাদের জীবন থেকে প্রোডাক্টিভিটি ও সৃষ্টিশীল চিন্তা হারিয়ে যায়। ঠিক এই সমস্যার সমাধান নিয়েই মাওলানা ইফতেখার সিফাত হাফিজাহুল্লাহ রচনা করেছেন চমৎকার এই গ্রন্থটি।
পরিবর্তনের পূর্ণাঙ্গ গাইডলাইন:
বইটিতে মোট ৩০টি ভিন্ন ভিন্ন টপিকে আলোচনা করা হয়েছে। কীভাবে আপনার সকালকে স্বচ্ছ, সুন্দর ও প্রোডাক্টিভ বানানো যায়, তারই এক পূর্ণাঙ্গ গাইডলাইন এই বই। লেখক এখানে শুধু তাত্ত্বিক কথা বলেননি, বরং দেখিয়েছেন ফজরের সময়টি কেন আমাদের জন্য এক মহান নেয়ামত। এই ৩০টি সবকের মাধ্যমে আপনি প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলে নেওয়ার প্রেরণা পাবেন।
সফলতার পথে নিত্যদিনের সঙ্গী:
আপনি যদি নিজেকে ডিসিপ্লিনড করতে চান, নিজের চিন্তা-চেতনাকে আরও উন্নত করতে চান এবং দিনশেষে সফলতার হাসি হাসতে চান, তবে ‘মর্নিং মেসেজ’ বইটি হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী। এটি আপনাকে অলসতা কাটিয়ে এক কর্মচঞ্চল ও বরকতময় জীবনের দিকে আহ্বান জানায়।