ঘর সাজানো আর পরিষ্কার রাখা এখন পানির মতো সহজ!
অনেক সময় ঘরের একই পরিবেশে দিনের পর দিন থাকতে থাকতে আমাদের মা-বোনদের কাছে বেশ একঘেয়ে বা বোরিং লাগে।
একটু মন ভালো করতে বা ঘরের লুক পরিবর্তন করতে ফার্নিচার এদিক-সেদিক সরাতে গেলেই পড়তে হয় বিপদে—কয়েকজন মানুষের সাহায্য ছাড়া তা অসম্ভব হয়ে পড়ে।
এই সব ঝামেলার এক অবিশ্বাস্য সমাধান দেবে Moving Helpers টুলটি।
এখন থেকে যখনই মন চাইবে, কোনো বাড়তি মানুষের সাহায্য ছাড়াই ঘরের ছোট-বড় যেকোনো ফার্নিচার আপনি নিজেই খুব সহজে সরাতে পারবেন।
রুমের একটু পরিবর্তন আপনার মনকে নিমেষেই সতেজ করে তুলবে!
লুকানো ময়লা ও পোকামাকড় থেকে মুক্তি
দীর্ঘদিন ধরে ফ্রিজ, সোফা, ছোট আলমারি বা ওয়ারড্রোব ঘরের কোণায় এক জায়গায় পড়ে থাকে। "ভারী জিনিস কীভাবে সরাবো?"—এই ভয়ের কারণে বছরের পর বছর সেগুলো আর নাড়ানো হয় না।
ফলে নিচে ও পেছনের অংশে মাকড়সার জাল, ধুলোবালি আর তেলাপোকা-পিঁপড়ার বাসা হয়ে যায়, যা পরিবারের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
ঘরে এই Moving Helpers টুলটি থাকলে কয়েকদিন পর পর খুব সহজেই ভারী জিনিস সরিয়ে নিচের জায়গাগুলো একদম পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে পারবেন।
যেভাবে কাজ করে (How it works)
শক্তিশালী লেভার বার: টুলটির সাথে থাকা মজবুত মেটাল লেভার বার দিয়ে যেকোনো ভারী ফার্নিচারের নিচে চাপ দিয়ে সহজেই ১৫০ কেজি পর্যন্ত লিফট বা উঁচু করতে পারবেন।
রোলিং চাকা: ফার্নিচারটি একটু উঁচু করে এর ৪টি কোণায় রোলিং চাকাগুলো বসিয়ে দিন। এরপর আপনার সুবিধাজনক যেকোনো অ্যাঙ্গেলে বা যেকোনো দিকে ফার্নিচারটি গড়িয়ে নিয়ে যান।
সম্পূর্ণ একহাতে ব্যবহারযোগ্য: ভারী জিনিস সরাতে স্বামী, ভাই বা অন্য কারো জন্য অপেক্ষা করতে হবে না।
কয়েক ঘণ্টার ক্লান্তিকর কাজ শেষ হবে মাত্র কয়েক মিনিটে!
সতর্কবার্তা -
১/ আঁকাবাঁকা বা খসখসে কার্পেটে ব্যবহারে কিছুটা বাড়তি সতর্কতার প্রয়োজন হতে পারে , কারণ রোলিং এ সমস্যা হতে পারে।
২/ খুব বেশি ভারী ফার্নিচার লিফট করতে গেলে লেভার এর সামনের অংশ বাকা হয়ে যেতে পারে।
৩/ রোলিং করানোর জন্য খুব জোরে চাপ দিলে মেঝের ক্ষতি হতে পারে।o