কিছু গল্প কেবল গল্প নয়— তারা মানুষের ভেতরের অন্ধকার, আলো, স্বপ্ন আর অনিবার্য বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। ইমানুজ্জামান মহী’র গল্প তেমনই কিছু গল্পের সমাহার। তাঁর গল্পে জীবনের চেনা মানুষগুলো কখনো হয়ে ওঠে অচেনা; সম্পর্কের উষ্ণতার পাশে জেগে থাকে বিচ্ছেদ, প্রত্যাশার পাশে হতাশা, আর নীরবতার আড়ালে জমে থাকে অসংখ্য না-বলা কথা।
সহজ অথচ গভীর ভাষায় লেখক তুলে এনেছেন আমাদের চারপাশের জীবন, মানুষের মনস্তত্ত্ব এবং সময়ের নানা টানাপোড়েন। প্রতিটি গল্পে আছে ভিন্ন স্বাদ, ভিন্ন অনুভব— কখনো মৃদু বিষাদ, কখনো তীক্ষè বাস্তবতা, আবার কখনো ভালোবাসার কোমল আলো।
এই বই পাঠককে শুধু গল্প শোনাবে না; বরং নিজের জীবন ও চারপাশের মানুষকে নতুন করে দেখতে শেখাবে।
| বইয়ের নাম | মৃত্যু ও ভালোবাসা |
| লেখক | ইমানুজ্জামান মহী |
| প্রকাশনী | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Contemporary Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।