মৃত্যুপুরী টাইটান এর ফ্ল্যাপ:
হারবাড়িয়ার জঙ্গলে আমাবশ্যার অন্ধকারে অ্যাডভেঞ্চারে নামে একদল কিশোর। শেষ পর্যন্ত ওদের সঙ্গে যোগ দেয় সাবেক গোয়েন্দা শিউলি খালা। জঙ্গল থেকে ওরা তুলে আনে অদ্ভুত ক্ষমতাসম্পন্ন এক কিশোরকে। যে নিজেকে ফরএভার গ্যালাক্সির বাসিন্দা বলে গোপনে ওদের জানিয়ে দেয়। কিশোররা ওর নাম দেয় অপু। অপুকে ধরে নিয়ে যেতে পৃথিবীতে অভিযানে নামে মহামতি এমেলিকাসের প্রতিরক্ষা বাহিনী। অপুকে বাঁচাতে হারবাড়িয়ার জঙ্গলে আছড়ে পড়া গ্যালাক্সি ট্রাভেলারে শিউলি খালার নেতৃত্বে উঠে পড়ে কিশোরের দল। গন্তব্য কুয়াশা ঘেরা মৃত্যুপুরী টাইটান। সেখান থেকে কি আর কখনো ফিরতে পারবে ওরা?